শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14186

sylhet

প্রকাশিত

০৫ মার্চ ২০২৬ ১৪:৩৪

আপডেট

০৫ মার্চ ২০২৬ ১৪:৩৫

সিলেট

সিলেটে আলোচিত ফাহিম হ/ত্যাকান্ডে গ্রে*ফ/তার রনি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ ১৪:৩৪

সিলেটের বিয়ানীবাজারে মো. ফাহিম হত্যা মামলায় আরো এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। গ্রেফতারকৃত আনহার রাজা চৌধুরী রনি প্রকাশ কুত্তা রনি (৩৩) কে শুক্রবার (৫ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল চারাখাই বাজারের জান্নাত ভ্যারাইটিজ স্টোর থেকে তাকে গ্রেফতার করে। তিনি বিয়ানীবাজার থানার চারখাই (ঘোড়াঘাট) এলাকার আলী রাজা চৌধুরীর ছেলে।

জানা যায়, নিহত মো. ফাহিম সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানাধীন ছড়ারপাড় এলাকার বাসিন্দা মোঃ হারুন রশিদের ছেলে। গত বছরের  ১০ নভেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে পূর্ব শত্রুতার জেরে ০১নং বিবাদীর নেতৃত্বে অন্যান্য বিবাদীরা ধারালো দা, রামদা, চাইনিজ কুড়াল, ডেগার, জিআই পাইপ ও লোহার রড নিয়ে ভিকটিমের পথরোধ করে। ভিকটিম আক্রমণের সময় গুরুতর আহত হন এবং প্রাথমিক চিকিৎসার পর ঢাকা রেফার করা হলে পরবর্তীতে সিলেটের পথে রাত আনুমানিক ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।

ভিকটিমের পিতা শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করেন। 

র‌্যাব-৯ জানায়, গ্রেফতারকৃত রনিকে পরে আইনানুগ প্রক্রিয়ার জন্য শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর আগে এই মামলায় ১, ২ এবং ৩নং আসামিকে র‌্যাব পূর্বে গ্রেফতার করেছিল।