https://www.emjanews.com/

7236

surplus

প্রকাশিত

১৩ জুলাই ২০২৫ ২১:৪০

আপডেট

১৩ জুলাই ২০২৫ ২১:৪১

অন্যান্য

নির্বাচন পেছাতে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে- হাকিম

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ ২১:৪০

ছবি: সংগৃহিত।

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, দেশে যখন নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, তখনই নির্বাচন পেছাতে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র জাতি সফল হতে দেবে না।

তিনি রবিবার (১৩ জুলাই) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চিকনাগুল ইউনিয়ন বিএনপির বিএনপির সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন- জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক আহবায়ক এবিএম জাকারিয়া, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম  সম্পাদক শামসুজ্জামান, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছদ্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নাসির উদ্দীন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মছব্বির আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক অঞ্জন দাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নোমান আহমেদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, সাধারণ সম্পাদক রিমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক শফিউল ইসলাম, যুগ্ম আহবায়ক ইকরাম আহমেদ ও সদস্য সচিব সাহেল আহমেদ প্রমুখ।