https://www.emjanews.com/

7521

national

প্রকাশিত

২১ জুলাই ২০২৫ ১৬:৫৪

আপডেট

২১ জুলাই ২০২৫ ২০:৩৯

জাতীয়

উত্তরা

অন্তত ২০ জনের মৃত্যু, আহত শতাধিক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ ১৬:৫৪

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত ও প্রায় শাতাধিক  আহত হয়ার খবর পাওয়া গেছে।  এর মধ্যে  ২৮ জন দগ্ধ হয়ে  ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  বাকিরা সিমএইচ সহ অন্যান্য  হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জন মারা গেছেন। নিহতদের ১৫ জন  মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অপরজন বাংলাদেশ বিমানবাহিনীর পাইলট।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে, কিছুক্ষণের মধ্যে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে এসব ইউনিট আসে।
দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  বেশির ভাগই স্কুলের শিক্ষার্থী।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান নিশ্চিত করেন, ভর্তি হওয়াদের মধ্যে একজন শিক্ষার্থী মারা গেছেন। এর আগে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
তদন্তের স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।