https://www.emjanews.com/

7771

national

প্রকাশিত

২৮ জুলাই ২০২৫ ১৫:৪৯

আপডেট

২৮ জুলাই ২০২৫ ১৬:১৬

জাতীয়

তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ, জিডি করেছেন ভুক্তভোগীরা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ ১৫:৪৯

ছবি: সংগৃহিত।

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। পুরোনো দুই বন্ধু তার বিরুদ্ধে মারধর ও গুমের হুমকির অভিযোগ এনেছেন।

ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ ও ইশতিয়াক হৃদয় নামে দুই ব্যক্তি দাবি করেছেন, মদ্যপান ও নারীসঙ্গের বিষয় নিয়ে সম্পর্ক ছিন্ন করায় তাদের ওপর ক্ষিপ্ত হন তাসকিন। এর জেরে  রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় মিরপুর-১ নম্বর এলাকা থেকে জোর করে গাড়িতে তুলে নিয়ে তাদের মারধর করেন এই জাতীয় ক্রিকেটার।

 তাসকিনের শৈশববন্ধু সৌরভ  জানান, তাসকিন তাকে জোর করে নিজের গাড়িতে তুলে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তার ভাষায়, ‘হুট করে কাঁধে হাত দিয়ে মাথায় ঘুষি মারতে শুরু করে।’

সৌরভ আরও অভিযোগ করেন, ‘এখন সে যাকে পাচ্ছে, তাকেই মারছে। পরে আবার নিজেই হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাচ্ছে, খরচও দিচ্ছে।’

তাসকিনের আরেক বন্ধু ইশতিয়াক হৃদয় বলেন, সৌরভকে ডাকার জন্য তাকেই ব্যবহার করা হয়েছিল। পরে তাকেও মারধর করা হয় এবং গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। ইশতিয়াক বলেন, ‘তাসকিন বলছিল- ওর (সৌরভ) ওপর আমার জিদ আছে, ওকে ডেকে আন।’

সৌরভের খালা ঝুমা খান,  তাসকিনের পাশের ফ্ল্যাটে থাকেন তিনি জানান, মারধরের পর দুই তরুণকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ‘আমি বাসায় ফিরে দেখি ভাগ্নেকে পিটিয়ে একেবারে ছিন্নভিন্ন করে দিয়েছে,‘ বলেন তিনি।

এ বিষয়ে তাসকিনের  বাবা আবদুর রশিদ জানান, ‘ছেলেকে নিয়ে আমি চরম অশান্তিতে আছি। এসব কথা শুনে খুব লজ্জা লাগে, আল্লাহ জানে সে কার সঙ্গে মিশেছে।’

এ ঘটনায় সোমবার মধ্যরাতে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীরা।