https://www.emjanews.com/

7852

national

প্রকাশিত

৩০ জুলাই ২০২৫ ১৪:৩৪

আপডেট

৩০ জুলাই ২০২৫ ১৮:৩৭

জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রিয়াদের বাসায় মিলল সোয়া ২ কোটি টাকার চেক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ ১৪:৩৪

ছবি: সংগৃহিত।

চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়মিত তথ্য জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে গুলশানে চাঁদাবাজির এই ঘটনার অগ্রগতি সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।

প্রসঙ্গত, ঢাকার গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপির শাম্মী আহম্মদের বাসায়  চাঁদাবাজির সময় 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর ঢাকা মহানগরের সিনিয়র সংগঠক ও পুলিশ সংস্কার কমিটিতে ছাত্র প্রতিনিধি আব্দুর রাজ্জাক বিন সোলায়মান রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর সংগঠনের পক্ষ থেকে রিয়াদকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। রিয়াদের নেতৃত্বে ওরা শাম্মী আহমেদের বাসায় গিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে । তখন ১০ লাখ টাকাও নেয়। ২৬ জুলাই শনিবার তারা বাকি টাকা চাইতে গেলে শাম্মীর পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে। ওদের চাঁদাবাজির ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ পায়। এরপর আটক ছাত্রনেতাদের শেকড় অনেক গভীরে বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।