শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

7968

national

প্রকাশিত

০২ আগস্ট ২০২৫ ১৩:১৮

আপডেট

০২ আগস্ট ২০২৫ ১৬:০০

জাতীয়

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ ১৩:১৮

ছবি: সংগৃহিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অস্ত্রোপচার পরিচালনা করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. জাহাঙ্গীর কবির। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে শেষ হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।

ডা. জাহাঙ্গীর কবির জানান, ‘অনেকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে বলেছিলেন। কিন্তু তিনি নিজেই দেশেই চিকিৎসা নেয়ার সাহসিক সিদ্ধান্ত নেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।’

এর আগে, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে দুইবার ঢলে পড়েন ডা. শফিকুর রহমান। এরপরও তিনি রংপুর, খুলনা ও মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে অংশ নেন। অসুস্থতা বাড়লে গত বুধবার তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ে, যার মধ্যে কয়েকটি ছিল গুরুতর।

শুক্রবার মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, অপারেশনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ডা. শফিকুর রহমানের নিজের ছিল। তিনি দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।

জামায়াতের প্রেস উইং জানিয়েছে, অপারেশন শুরু হয় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এবং তা সফলভাবে সম্পন্ন হয়।