শিরোনাম
এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

https://www.emjanews.com/

7970

national

প্রকাশিত

০২ আগস্ট ২০২৫ ১৪:১১

আপডেট

০২ আগস্ট ২০২৫ ১৬:০০

জাতীয়

৫ আগস্ট উপস্থাপন হবে চূড়ান্ত ‘জুলাই ঘোষণাপত্র’

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ ১৪:১১

ছবি: সংগৃহিত।

অন্তর্বর্তীকালীন সরকার তাদের বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’-এর খসড়া চূড়ান্ত করেছে। ঘোষণাপত্রটি আগামী ৫ আগস্ট (সোমবার) বিকেল ৫টায় জাতির উদ্দেশে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।

শনিবার (২ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, ‘জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে। ৫ আগস্ট বিকেলে এটি উপস্থাপন করা হবে।’

জুলাই ঘোষণাপত্র নিয়ে কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অঙ্গনে ছিল জোর আলোচনা। বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি করা এই ঘোষণাপত্রে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক রূপরেখা, সংস্কারমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।