শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8060

national

প্রকাশিত

০৪ আগস্ট ২০২৫ ১৩:৩৪

আপডেট

০৪ আগস্ট ২০২৫ ১৭:১৯

জাতীয়

রাজশাহীতে দুই মাথা নিয়ে জন্ম নিল কন্যাশিশু

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ ১৩:৩৪

ছবি: সংগৃহিত।

রাজশাহীতে জন্ম নিয়েছে এক বিস্ময়কর ও বিরল শারীরিক গঠনের কন্যাশিশু, যার রয়েছে দুটি মাথা, দুটি হাত, দুটি পা-কিন্তু শরীর একটিই। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে রাজশাহী নগরীর খ্রিস্টান মিশন হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

শিশুটির মায়ের গর্ভে প্রথম থেকেই জটিলতা দেখা দিলেও চিকিৎসকরা একাধিক আল্ট্রাসনোগ্রামে বিষয়টিকে জমজ শিশু হিসেবে ব্যাখ্যা করেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারা বলছেন, ‘যদি বিষয়টি আগে থেকে জানা যেত, তাহলে ঢাকায় বা উন্নত কোনো হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতাম।’

শিশুটির অস্ত্রোপচার করেন খ্রিস্টান মিশন হাসপাতালের প্রসূতিবিদ্যা বিভাগের বিশেষজ্ঞ ডা. আতিয়া সুলতানা। তিনি বলেন, ‘জন্মের পর শিশুটির শারীরিক গঠন দেখে আমরা বিস্মিত হই। এটি একটি বিরল জেনেটিক জটিলতা।’

জন্মের পর থেকেই শিশুটি শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছে। রবিবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। সেখানে পর্যবেক্ষণের পর সোমবার সকালে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

রামেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহিদা ইয়াসমিন জানান, ‘শিশুটি বিরল জন্মগত ত্রুটির শিকার। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাকে চিকিৎসা দেওয়ার জন্য। তবে এমন জটিল শারীরিক গঠনের কারণে তাকে নিয়ে বাড়তি সতর্কতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন হবে।’

চিকিৎসকরা আরও জানান, গর্ভাবস্থায় মায়ের শরীরে যদি ক্ষতিকর রাসায়নিক, ওষুধ বা বিকিরণের প্রভাব পড়ে, তাহলে এমন গঠনের শিশু জন্ম নিতে পারে। তাই গর্ভাবস্থায় নিয়মিত পর্যবেক্ষণ ও সচেতনতা অত্যন্ত জরুরি।

শিশুটির সুস্থতা কামনায় পরিবারের সদস্যরা সকলের দোয়া চেয়েছেন। শিশুটির জীবন রক্ষা ও চিকিৎসায় এখন প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা এবং রাষ্ট্রীয় সহায়তা-এমন দাবিও জানিয়েছেন স্বজনরা।