শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8223

national

প্রকাশিত

০৮ আগস্ট ২০২৫ ০১:৪২

আপডেট

০৮ আগস্ট ২০২৫ ০২:০১

জাতীয়

গভীর রাতে ক্বীন ব্রীজ এলাকায় ছিনতাইকারীদের হাতে যুবক খু.ন

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫ ০১:৪২

প্রতীকী ছবি

সিলেট নগরীর ক্বীনব্রীজ এলাকায় ছুরিকাঘাতে ডালিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রীজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, এটি ছিনতাইয়ের ঘটনায় ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।