https://www.emjanews.com/

8293

national

প্রকাশিত

১০ আগস্ট ২০২৫ ১৩:১৪

আপডেট

১০ আগস্ট ২০২৫ ১৮:৫৭

জাতীয়

বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসা সহজ করবে ভারত

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ ১৩:১৪

ছবি: সংগৃহিত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে।
ঘোষনা অনুযায়ি এ সিদ্ধান্ত রোববার (১০ আগস্ট) থেকে কার্যকর হচ্ছে। 
এই সিদ্ধান্তে কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরেছে।

প্রতিবছর পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে গড়ে প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ভিসানীতিতে জটিলতা আসার পর এক বছরে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়। এতে বাংলাদেশি গ্রাহকের ওপর নির্ভরশীল ভারতীয় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে হোটেল, পরিবহন, মুদ্রা বিনিময়, খুচরা বাজার ও হাসপাতাল খাতে মন্দা দেখা দেয়।

ব্যবসায়ীরা জানান, বড় শহরের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা হ্রাস পেয়ে সংশ্লিষ্ট অর্থনীতিতে ধাক্কা লাগে এবং অনেককে জীবিকা বদলাতে বাধ্য হতে হয়। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তারা আশা করছেন, বাংলাদেশি রোগী ও পর্যটকের আগমন দ্রুত স্বাভাবিক হয়ে ব্যবসায় আবারও প্রাণ ফিরবে।