https://www.emjanews.com/

8367

national

প্রকাশিত

১২ আগস্ট ২০২৫ ১১:৩০

আপডেট

১২ আগস্ট ২০২৫ ১১:৩৬

জাতীয়

রাজধানীতে প্রাইভেট কার থেকে দুই যুবকের লা*শ উদ্ধার

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ ১১:৩০

ছবি: সংগৃহীত।

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে নোয়াখালীর দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন-চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের মোহাম্মদ মিজান ও খিলপাড়া ইউনিয়নের লটকরিয়া গ্রামের জাকির হোসেন। জাকির প্রাইভেট কারটির চালক, আর মিজান তাঁর বন্ধু।

গাড়ির মালিক জোবায়ের আল মাহমুদ জানান, তাঁরা নোয়াখালী থেকে ঢাকায় এসেছিলেন প্রতিবেশী এক শিশুকে চিকিৎসা শেষে আনতে। শনিবার রাতে তিনি তাঁর স্ত্রীর বড় ভাইকে বিমানবন্দরে পৌঁছে দেন। গাড়িতে তখন ছিলেন চালক জাকির ও বন্ধু মিজান। আত্মীয়কে নামিয়ে দেওয়ার পর ভোরে মালিবাগে নেমে তিনি বাসে করে নোয়াখালী ফেরেন।

বিদায়ের সময় জাকির জানিয়েছিলেন, রোগীকে ছাড়পত্র পেতে বেলা ১১টা লাগবে, ততক্ষণ তাঁরা গাড়িতেই বিশ্রাম নেবেন। তবে পরে ফোনে আর যোগাযোগ পাওয়া যায়নি। জিপিএস ট্র্যাকিংয়ে গাড়িটি সবসময় হাসপাতালের পার্কিংয়েই অবস্থান করছিল।

সোমবার দুপুরে রমনা থানা পুলিশ জোবায়েরকে ফোন দিয়ে জানায়, গাড়ির ভেতরে দুইজনের লাশ রয়েছে। খবর পেয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আসেন। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আজ (মঙ্গলবার) পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

নিহত মিজান অবিবাহিত ছিলেন এবং ড্রেজার চালানো ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় ইউপি সদস্য মোবারক উল্লাহ জানান, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে মিজান ছিলেন বড়।