শিরোনাম
কানাডার প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ কমছে প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও!

https://www.emjanews.com/

8409

national

প্রকাশিত

১৩ আগস্ট ২০২৫ ১২:২১

আপডেট

১৩ আগস্ট ২০২৫ ১৩:৫৯

জাতীয়

যশোরে যুবলীগ কর্মীকে গলা কে*টে হ*ত্যা

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ ১২:২১

ছবি: সংগৃহীত।

যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম (৩৫) নামে যুবলীগের এক কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর বাড়ির পাশেই তাঁকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তাঁর নামে একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।