https://www.emjanews.com/

8411

national

প্রকাশিত

১৩ আগস্ট ২০২৫ ১৩:২১

আপডেট

১৩ আগস্ট ২০২৫ ১৩:৫৮

জাতীয়

মঞ্চে আসন নিয়ে বিএনপি-এনসিপি বিরোধ, শেষমেশ সমঝোতা

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ ১৩:২১

ছবি: সংগৃহীত।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির মঞ্চে উপজেলা এনসিপি আহ্বায়ক মো. আশরাফ হোসেনকে বসানো হলেও স্থানীয় বিএনপি নেতাদের জন্য আসন রাখা হয়নি। এতে ক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে মঞ্চে উঠে আশরাফকে লাঞ্ছিত করার চেষ্টা করেন।

আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাতরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইউএনও মিজানুর রহমান ও আয়োজকেরা নিয়ন্ত্রণে ব্যর্থ হন। খবর পেয়ে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

আয়োজকরা জানান, এটি সামাজিক অনুষ্ঠান হলেও কখন এনসিপি নেতা মঞ্চে উঠেছেন, তা তাঁদের জানা নেই। পরে ভুল-বোঝাবুঝির অবসান হয় এবং দুই পক্ষই দুঃখ প্রকাশ করেন।