https://www.emjanews.com/

8451

national

প্রকাশিত

১৪ আগস্ট ২০২৫ ১৫:৫৬

আপডেট

১৪ আগস্ট ২০২৫ ১৬:৫৮

জাতীয়

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবনের লক্ষ্যে এই সফর আয়োজন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ ১৫:৫৬

ছবি: সংগৃহীত।

ঢাকায় দুই দিনের ব্যবধানে পাকিস্তানের দুই মন্ত্রীর সফর অনুষ্ঠিত হবে। বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ আগস্ট থেকে চার দিনের সফরে ঢাকায় আসবেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ২৩ আগস্ট ঢাকায় পৌঁছাবেন।

কূটনৈতিক সূত্র জানায়, দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবনের লক্ষ্যে এই সফর আয়োজন করা হয়েছে। ইসহাক দার ঢাকা সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করবেন। ২৪ আগস্ট তার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

দুই দেশের ফরেন সার্ভিস একাডেমি ও সাংস্কৃতিক বিনিময়সহ একাধিক সমঝোতা স্মারকও এই সফরের সময় চূড়ান্ত করা হতে পারে। এছাড়া জাম কামাল খান ও ইসহাক দারের সফরের পরে পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবও ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে।