শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

8552

art-literature

প্রকাশিত

১৬ আগস্ট ২০২৫ ২২:৪০

শিল্প সাহিত্য

সুনামগঞ্জে হাওর ভাষা ও সংস্কৃতি নিয়ে কর্মশালা

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ ২২:৪০

ছবি: সংগৃহিত।

সুনামগঞ্জে হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন) খিলফাত জাহান যুবাইরাহ।

কর্মশালার দ্বিতীয় পর্বে ‘সুনামগঞ্জের লোকসংস্কৃতি অনুসন্ধান’ বিষয়ে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।

এছাড়া ‘সুনামগঞ্জের হাওর অঞ্চলের বিয়ের গান ও ধামাইল নাচে নারীর জীবন’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. রোখসানা পারভীন চৌধুরী।

‘হাওরজনের কথা, ভাষা ও আশা’ বিষয়ে বক্তব্য দেন সুনামগঞ্জের কৃতি সন্তান সাংবাদিক উজ্জ্বল মেহেদী।

দিনব্যাপী এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালসহ প্রশাসনিক কর্মকর্তা, কবি-সাহিত্যিক, সাংবাদিক, লেখক ও গবেষকরা।