শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9413

surplus

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮

আপডেট

০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৯

অন্যান্য

মালয়েশিয়ায় ফুড কোর্টে অভিযান: বাংলাদেশিসহ ৫৫ অভিবাসী আটক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুচং এলাকায় একটি ফুড কোর্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫৫ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে তারা অবৈধভাবে কাজ করার সময় ধরা পড়েন।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ]‘অপ কুটিপ’ নামের অভিযানে মোট ৩৩৪ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২৭৪ জন স্থানীয় ও ৬০ জন বিদেশি ছিলেন। তল্লাশি শেষে ৫৫ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩০ জন নারী রয়েছেন। তারা বেশিরভাগই ওয়েটার ও রান্নার কাজে নিযুক্ত ছিলেন। বসরি জানান, অভিযানের সময় অনেকেই পালানোর চেষ্টা করলেও ইমিগ্রেশন কর্মীরা ফুড কোর্ট ঘিরে ফেলায় তারা ব্যর্থ হন।

তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে কেউ মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে কাজ করছিলেন, কেউ খণ্ডকালীন পারমিট থাকার পরও পূর্ণকালীন কাজ করছিলেন। এমনকি একজন অভিবাসী দুই বছরেরও বেশি সময় ধরে এই ফুড কোর্টে অবৈধভাবে কর্মরত ছিলেন।

ইমিগ্রেশন আইনের ৩৯বি ধারা অনুযায়ী, খণ্ডকালীন বা নির্দিষ্ট পারমিটের বাইরে কাজ করা গুরুতর অপরাধ। বসরি ওথমান বলেন, ‘কাজের অনুমোদন থাকলেও অন্য কোথাও কাজ করার বৈধ কারণ নেই।’

আটককৃতদের বয়স ২৩ থেকে ৪৭ বছরের মধ্যে। তারা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিক। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা নিশ্চিত করা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ইমিগ্রেশন দপ্তরে নেওয়া হয়েছে।