https://www.emjanews.com/

14094

surplus

প্রকাশিত

০১ মার্চ ২০২৬ ১৭:৫২

অন্যান্য

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ১৭:৫২

ছবি: সংগৃহীত

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো: মাশহুদ চৌধুরীর অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী সুলতানার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক কাজী আশরাফ হোসেন, মাসুক মিয়া, সুপ্রভা সরকার, জয়নাল আবেদিন খান, মাহমুদুর রহমান, শওকত হোসেন, আবুল খায়ের, কাজল মালাকার, আজিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম, সিলেট শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অরুন চন্দ্র পাল, বিদায়ী প্রধান শিক্ষক হাফিজ মো: মশহুদ চৌধুরীর ছেলে মুফাসসির আহমদ চৌধুরী ও স্ত্রী আফসানা বেগম প্রমুখ।

এদিকে, সন্ধ্যার পর মাশহুদ চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণে মেতে উঠেন তাঁর সাবেক ও বর্তমান সহকর্মীরা। এসময় হাফিজ মাশহুদ চৌধুরীর বিদায় উপলক্ষে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এক মিলনমেলায় পরিণত হয়। বিদ্যালয়ের বর্তমান ও সাবেক সকল সিনিয়র শিক্ষক, প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসারবৃন্দ মাশহুদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

মাউশি সিলেট অঞ্চলের উপপরিচালক এ এস এম আব্দুল ওয়াদুদের পরিচালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক জেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, এ কে মজুমদার, সাবেক প্রধান শিক্ষক আ খ ম ফারুক আহমদ, মখলিছুর রহমান, আব্দুল হান্নান, জহুর আহমদ, কবির খান, মাউশি সিলেট অঞ্চলের সাবেক পরিচালক আব্দুল মন্নান খান, সরকারি মদন মোহন কলেজের অধ্যাপক ফরিদ আহমদ।

বক্তারা মাশহুদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করে বলেন, তাঁর মত আদর্শ, নীতিবান ও নির্ভীক প্রধান শিক্ষক আজকাল সত্যিই বিরল।