শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9548

international

প্রকাশিত

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৬

আপডেট

১৪ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৩

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সীমান্ত কর্মকর্তাদের ঘুষ কেলেঙ্কারি: জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৬

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও ইমিগ্রেশন বিভাগের কিছু কর্মকর্তারা প্রতি মাসে ৫০,০০০ রিঙ্গিত পর্যন্ত ঘুষ নিয়ে বিদেশীদের দেশে প্রবেশের সুযোগ দিচ্ছেন, যা সরাসরি জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। দুর্নীতি দমন কমিশনের (MACC) প্রধান তান শ্রী আজম বাকি জানিয়েছেন, কর্মকর্তারা প্রতিটি বিদেশীর কাছ থেকে ১,৮০০-২,৫০০ রিঙ্গিত ঘুষ নিয়েছেন।

এজেন্টরা পাসপোর্ট ও ফ্লাইটের তথ্য সরবরাহ করত, এরপর কর্মকর্তারা কোনো যাচাই ছাড়াই বিদেশীদের প্রবেশ অনুমোদন দিতেন। ‘অপারেশন রেন্টাস’ অভিযানে এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ১৮ জন সীমান্ত কর্মকর্তাসহ কোম্পানি মালিক ও সাধারণ নাগরিক রয়েছেন। ৫৭টি ব্যাংক অ্যাকাউন্ট, নগদ ২ লাখ রিঙ্গিত, বিলাসবহুল গাড়ি, সোনার বার ও অন্যান্য সম্পদ জব্দ করা হয়েছে।

আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের দুর্নীতি শুধুমাত্র প্রশাসনিক নয়, এটি সন্ত্রাসী ও অপরাধী চক্রকে দেশে প্রবেশের সুযোগ দেয়। দুর্নীতি বিরোধী সংগঠন ও বিশেষজ্ঞরা সীমান্ত নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কর্মকর্তাদের ওপর কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মেলাকা, নেগেরি সেম্বিলান, কুয়ালালামপুর ও সেলাঙ্গরে পরিচালিত এই অভিযান মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তার বড় ফাটল উন্মোচন করেছে।