শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

14099

tourism

প্রকাশিত

০১ মার্চ ২০২৬ ১৯:২৮

পর্যটন

তিনটি বাদে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে বিমানের ফ্লাইট চালু

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ১৯:২৮

ছবি: সংগৃহীত

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রোববার (১ মার্চ) দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য সব গন্তব্যে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

বিমানের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে ফ্লাইট স্বাভাবিকভাবে ছেড়ে যাবে। তবে দোহা, দুবাই ও আবুধাবি গন্তব্যের ফ্লাইটসমূহ নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবার স্বাভাবিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।