শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

9588

national

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৩

আপডেট

১৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৮

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরিদা পারভীনের জানাজা সম্পন্ন, কুষ্টিয়ায় দাফন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৩

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের জানাজা রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন হয়েছে। জানাজার পর তার মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হবে, যেখানে দ্বিতীয় জানাজা শেষে জেলা কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

শেষ শ্রদ্ধা জানাতে আজ বেলা ১২ টায়  মরদেহের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হলে, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সঙ্গীত অঙ্গনের সহকর্মীরা বরেণ্য এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান।

শিল্পী ফরিদা পারভীন শনিবার দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন, সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হতো তাকে। ২ সেপ্টেম্বর থেকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন এবং আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গত বুধবার অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়। সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফরিদা পারভীন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে তার পেশাদার সংগীতজীবন শুরু হয়। ৫৫ বছর ধরে তার কণ্ঠে গুণী শিল্পী লালন সাঁইয়ের গান যেমন ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘বাড়ির কাছে আরশিনগর’ মানুষের হৃদয় ছুঁয়েছে। শ্রোতাররা তাকে ‘লালনকন্যা’ উপাধিতে অভিহিত করেছেন।

বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতারা শোক প্রকাশ করেছেন।