শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9623

national

প্রকাশিত

১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৩

আপডেট

১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪২

জাতীয়

মা হ*ত্যা করলেন পাঁচ মাসের শি*শুকে

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৩

ছবি: সংগৃহীত।

রংপুরের তারাগঞ্জে পাঁচ মাস বয়সী এক মেয়েশিশুকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। আজ সোমবার ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, ভোরের দিকে শিশুটি কান্নাকাটি করছিল। তখন তার মা শিশুটিকে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন এবং পরে রক্তাক্ত মরদেহটি স্বামীর হাতে তুলে দেন। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং কয়েক দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। আজ তাকে চিকিৎসকের কাছে নেওয়ার কথাও ছিল।

স্থানীয়রা জানায়, শিশুর মৃত্যু সংবাদে বাড়িতে ভিড় জমে গেছে। ছোট্ট শিশুর নিথর দেহ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। মা তুলসী রানী উদ্ভ্রান্ত অবস্থায় সেখানে দাঁড়িয়ে ছিলেন।

তুলসীর স্বামী হোটেল শ্রমিক বাবা বাবু লাল বলেন, ‘কিছু বুঝে উঠতে পারছি না। কয়েক দিন ধরে বউ অসুস্থ থাকায় বাচ্চাটি আমার মায়ের কাছে ছিল। সকালে দুধ খাওয়ার জন্য কান্না করছিল, তাই ওর মার কাছে দিয়েছিলাম। মেয়েটার কান্না থামল, কিন্তু এভাবে থামবে ভাবিনি।’

শাশুড়ি পাতানী রানী বলেন, ‘৫-৬ দিন ধরে নাতনি আমার কাছে ছিল। সকালে কান্না করায় বউকে দুধ খাওয়াতে দিই। কিছুক্ষণ পর দেখি ছেলে হাতে করে গলাকাটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে। বউ চুপ করে শুধু দাঁড়িয়ে ছিল।’

তুলসী রানীর ভাই মানিক মিয়া বলেন, ‘আমার বোন সন্তানদের খুব ভালোবাসে। কিন্তু অসুস্থ থাকলে মানুষ স্বাভাবিক থাকে না। সুস্থ থাকলে এ কাজ কোনো দিন করত না।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, ওই নারীকে আটক করা হয়েছে। তিনি স্বীকার করেছেন যে নিজে শিশুটিকে হত্যা করেছেন। পরিবার জানিয়েছে, তিনি মানসিক সমস্যায় ভুগছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।