শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9740

national

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৮

আপডেট

১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৩

জাতীয়

প্রথাগত রাজনীতি থেকে বের না হলে ৫ আগস্টের মতো পরিণতি আবারও ঘটতে পারে’ - ড. মঈন খান

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৮

ছবি: সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, রাজনৈতিক দলগুলো সবাই সংস্কার বিষয়ে একমত হবে-এমন ধারণা ভুল। গণতান্ত্রিক প্রক্রিয়ার নামে সবাইকে জোর করে একমতে আনার পদ্ধতিকে তিনি বিশ্বাস করেন না। প্রথাগত রাজনৈতিক ধারা থেকে বের হয়ে নতুন চিন্তা ও খোলা মনের আলোচনার মাধ্যমে পথ খুঁজতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপে ‘গণতান্ত্রিক পুনর্গঠন’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

ড. মঈন খান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ না থাকলে সংস্কার কোনো ফল বয়ে আনবে না। তাই সবাইকে খোলা মনে আলোচনায় বসতে হবে।’ তিনি আরও মন্তব্য করেন, চলমান সংস্কার প্রক্রিয়াতেও সংস্কারের প্রয়োজন রয়েছে।

রাষ্ট্রীয় নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একইসঙ্গে জ্বালানি, খাদ্য, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, রাষ্ট্রের নিরাপত্তার আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দল একমত। জনগণ যাকে ভোট দেবে, তিনিই জিতবেন-এ নিয়ে বিরোধের কোনো সুযোগ নেই।’