শিরোনাম
সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাংলাদেশিদের অবৈধ পথে ইউরোপযাত্রা ঠেকাতে ঢাকার সহযোগিতা চায় গ্রিস সৌদি আরবে ১০ মাসে ১৮৮ মৃত্যুদণ্ড কার্যকর, সবচেয়ে বেশি মাদক মামলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী

https://www.emjanews.com/

9827

surplus

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২০

আপডেট

২২ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৫

অন্যান্য

বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫ কুয়ালালামপুরে রঙিন আয়োজনের প্রস্তুতি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২০

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের বিভিন্ন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন এবং প্রবাসী বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি দিতে আগামী ২৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫। দিনব্যাপী এই আয়োজনটি বসবে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে।

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক জাফর ফিরোজ গত শনিবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জানান, ফেস্টিভ্যালে থাকবে বাংলাদেশের রিয়েল এস্টেট, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য, তৈরি পোশাক, পর্যটন ও হস্তশিল্প খাতের প্রদর্শনী।

আয়োজনের অংশ হিসেবে থাকছে দেশীয় খাবার ও স্ট্রিট ফুডের স্টল, পাশাপাশি প্রবাসী শিল্পী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা। এতে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শনের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মত শাহানআরা মনিকা এবং জহুর রাজ্যের প্রিন্সেস তুংকু মরিয়ম জারাহ। সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা।

আয়োজকদের মতে, এ ধরনের উৎসব শুধু বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতির প্রচারেই নয়, বরং প্রবাসীদের মধ্যে দেশীয় শেকড়ের বন্ধন জোরদার করতেও ভূমিকা রাখবে।