শিরোনাম
এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, মদ-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৮৪ ইউপি নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন সিলেটে স্কুল ছাত্রীর মায়ের মাম/লায় গ্রে/প্তার ‘প্রেমিক’ সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৩০ জন পুতিন-ট্রাম্প-শি’র ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা

https://www.emjanews.com/

19785

surplus

প্রকাশিত

১৯ অক্টোবর ২০২৬ ২০:৫৫

অন্যান্য

কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড পেল সিলেটের আরাফ

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ২০:৫৫

জামিউল হাসান আরাফ।

বিশ্বের অন্যতম পুরোনো ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায়’ অংশ নিয়ে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে সিলেটের শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ। আয়োজকরা ইমেইলে পুরস্কার পাওয়ার খবর জানিয়েছে বলে জানায় আরাফ। সে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ শিশু সাংবাদিকতায় কাজ করছে। 

আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশ থেকে প্রতিযোগিতায় ৫৩ হাজার ৮৪০টি রচনা জমা পড়ে। আরাফের রচনার বিষয় ছিল ভবিষ্যৎ লক্ষ্য। এতে বড় হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথা তুলে ধরেছে সে।

আরাফ সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি লেখালেখি ও শিশু অধিকার নিয়ে সে কাজ করে।

আরাফ বলেন, ‘হ্যালো আমাকে লেখালেখির প্রতি আগ্রহ বাড়িয়েছে, আত্মবিশ্বাস জুগিয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুপ্রেরণাটা হ্যালো থেকেই পেয়েছি।’

ইংল্যান্ডের রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ১৮৮৩ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এটি স্কুলশিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক লেখার প্রতিযোগিতা হিসেবে পরিচিত।

আয়োজকদের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অংশগ্রহণের সনদ পায়। লেখার উৎকর্ষের জন্য নির্বাচিতদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পুরস্কার দেওয়া হয়।

এছাড়া কমনওয়েলথের পাঁচটি অঞ্চল থেকে একজন করে বিজয়ী নির্বাচন করা হবে। তাদের মধ্য থেকে একজন হবেন সামগ্রিক বিজয়ী। আঞ্চলিক বিজয়ীদের লন্ডনে এক সপ্তাহের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।