শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

10007

sylhet

প্রকাশিত

২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৯

আপডেট

২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫১

সিলেট

বিশ্ব পর্যটন দিবসে সিলেটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৯

ছবি: ইমজা নিউজ

 বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সিলেট জেলাপ্রশাসনের  উদ্যোগে শনিবার জেলাপ্রশাসকের কার্যকোলয় থেকে র‌্যালী শুরু হয়।

র‌্যালীতে শিক্ষার্থী, পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর সারদা হলে গিয়ে সভায় মিলিত হয়।  র‌্যালীতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার ধারণ করেন, যাতে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং পর্যটনের গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলাপ্রশাসক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে বক্তারা বলেন, সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী হলেও পর্যটন ক্ষেত্র এখনও পর্যাপ্তভাবে বিকশিত হয়নি। পর্যটনের উন্নয়নের জন্য প্রয়োজন পরিকল্পিত প্রচেষ্টা, পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ পরিবেশ।

র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে স্থানীয়দের মধ্যে পর্যটনের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি পায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সবাই একযোগে প্রতিশ্রুতি ব্যক্ত করেন, পর্যটনের প্রসারে সচেষ্ট থাকার এবং শহরের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখার।