শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

10013

national

প্রকাশিত

২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৭

আপডেট

২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৮

জাতীয়

খাগড়াছড়িতে উত্তেজনা: সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৭

ছবি: সংগৃহীত।

 দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ শনিবার বেলা ২টা থেকে এ আদেশ কার্যকর হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলার অবনতি ও জনগণের জানমালের নিরাপত্তা ঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে সকাল থেকেই খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ থাকে। বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করেন।

অবরোধ চলাকালে সদর উপজেলা প্রাঙ্গণে পাহাড়ি বিক্ষোভকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুজন আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জানাজানি হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।’

জুম্ম-ছাত্র জনতার মুখপাত্র উক্যেনু মারমা জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছেন। তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। তবে কিছু দুষ্কৃতকারী আমাদের অবরোধকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’