শিরোনাম
‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ

https://www.emjanews.com/

10205

sylhet

প্রকাশিত

০৩ অক্টোবর ২০২৫ ২০:২৭

আপডেট

০৩ অক্টোবর ২০২৫ ২০:২৯

সিলেট

আগামী তিনদিনে ভারি বর্ষণে সিলেটসহ ৫ জেলায় নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫ ২০:২৭

ছবি: সংগৃহীত।

আগামী তিনদিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সংলগ্ন উজান অঞ্চলে এই বৃষ্টিপাত হতে পারে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শুক্রবার দেশের নদ-নদীর বর্তমান অবস্থা বিবৃতিতে জানিয়েছে, আগামী ৩ দিন (৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত) এসব এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, তবে ধরলা নদীর পানি কমেছে এবং দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে।

আগামী তিনদিন তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে লালমনিরহাট ও নীলফামারীর নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি সমতলও গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। কংস নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী তিনদিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রংপুর ও রাজশাহী বিভাগের করতোয়া, যমুনেশ্বরি, পুনর্ভবা ও টাঙ্গন নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আত্রাই, আপার-আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদীর পানি সমতল কমেছে। আগামী তিনদিনে এই নদীগুলোতেও পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

উপকূলীয় নদীসমূহ যেমন বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলে বর্তমানে স্বাভাবিকের চেয়ে উচ্চতর জোয়ার বিরাজমান। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী একদিনও এই জোয়ার অব্যাহত থাকতে পারে।