শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ সিলেটে হাম উপসর্গে গেল আরও ২ শিশুর প্রাণ

https://www.emjanews.com/

10279

sylhet

প্রকাশিত

০৭ অক্টোবর ২০২৫ ১৯:৪৪

আপডেট

০৭ অক্টোবর ২০২৫ ১৯:৫৯

সিলেট

কোম্পানীগঞ্জে চেকপোস্টে দাগী আসামি আটক: ১ বছরের সাজা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ ১৯:৪৪

ছবি: মোঃ মেহেদী হাসান তাসলিম।

সিলেটের শাহ আরেফিন মাজার থেকে চুরি করা পাথর বোঝাই একটি ট্রাক্টর-ট্রলি (কুত্তাগাড়ি) পুলিশ আটক করেছে। ট্রাক্টর-ট্রলির চালক মোঃ মেহেদী হাসান তাসলিম (২১), পিতা মোঃ তাজু মিয়া, মাতা জাহানারা বেগম, স্থায়ী ঠিকানা নোয়াগাঁও (কালাসাদক), কোম্পানীগঞ্জ থানা, জেলা সিলেট। তিনি একাধিক মামলার আসামি, যার মধ্যে রয়েছে নোয়াগাঁও চেকপোস্টে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা।

আজ ভোলাগঞ্জ সড়কের কোম্পানীগঞ্জ সদর স্থিত চেকপোস্টে পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে শাহ আরেফিন মাজার থেকে চুরি করা পাথরসহ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতকে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিন মিয়া বেআইনীভাবে চুরি করা পাথর পরিবহনের দায়ে মোঃ মেহেদী হাসান তাসলিমকে মোবাইল কোর্টে হাজির করেন। মোবাইল কোর্ট ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, “আটককৃত মোঃ মেহেদী হাসান তাসলিম দীর্ঘদিন ধরে চুরি ও অগ্নিসংযোগসহ একাধিক মামলার সঙ্গে জড়িত। আজ তাকে পাথরসহ আটক করা হয়েছে এবং মোবাইল কোর্টে এক বছরের সাজা প্রদান করা হয়েছে। মামলার আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পুলিশ ও স্থানীয়রা বলছেন, মাজার থেকে পাথর চুরির ঘটনা বহুদিন ধরে এলাকায় সমস্যা তৈরি করছিল।