শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সিলেটে যে কারণে স্বপন ও আকাশকে ধরল পুলিশ সিলেটে হাম উপসর্গে গেল আরও ২ শিশুর প্রাণ

https://www.emjanews.com/

10391

international

প্রকাশিত

১১ অক্টোবর ২০২৫ ১২:৪৯

আপডেট

১১ অক্টোবর ২০২৫ ১৬:০৫

আন্তর্জাতিক

দুই হাজার ফিলিস্তিনির বিনিময়ে ৪৮ ইসরায়েলি জিম্মি ছাড়বে হামাস

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ ১২:৪৯

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজার বন্দি ইসরায়েলি নাগরিকরা আগামী সোমবার ঘরে ফিরবেন-এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ওই দিন ৪৮ জন (জীবিত ২০ ও মৃত ২৮) জিম্মির হস্তান্তর করার কথা রয়েছে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী প্রায় দুই হাজার ফিলিস্তিনি ছেড়ে দেয়া হবে।

ট্রাম্প বলেন, কিছু মরদেহ এখনো মাটির নিচ থেকে উদ্ধার করার কাজ চলছে; তাই পুরো প্রক্রিয়া এখনও চূড়ান্ত নয়। তিনি আরও বলেন, গাজায় থাকা জীবিত জিম্মিদের অবস্থান কঠিন-‘তাঁদের এমন পরিবেশে রাখা হয়েছে যে খুব কম মানুষই জানে তাঁরা কোথায় আছেন।’

শর্তানুযায়ী, গাজা শান্তিচুক্তির এক শর্ত হলো যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়া। ইসরায়েল সরকার শুক্রবার এ চুক্তি মন্ত্রিসভার অনুমোদন দেয় এবং তা দুপুরে কার্যকর হয়; এরপরই ইসরায়েলি সেনারা গাজার নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাহার শুরু করে।

ট্রাম্প জানান, তিনি এই সপ্তাহান্তে কায়রো ভ্রমণের পরিকল্পনা করছেন এবং যুক্তরাষ্ট্রে ফেরার আগে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি ভাষণ দেবেন।

তবে চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত কিছু রিপোর্টে বলা হয়েছে, হামাস মৃত জিম্মিদের দেহাবশেষ উদ্ধারে সমস্যায় পড়তে পারে-এটি হলে সোমবারের প্রত্যাশিত বন্দী বিনিময় জটিলতার মুখে পড়তে পারে।