শিরোনাম
ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বেশির কারখানা শ্রমিকরা বেতন ভাতা পেয়েছেন: আরিফুল হক চৌধুরী যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে আপাতত জ্বালানী নিয়ে শঙ্কা নেই: খন্দকার মুক্তাদির সিলেট সীমান্ত দিয়ে ৪ নারীকে কেন নিয়ে গেল ভারতে সিলেটে চলছে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় আ ট ক ৫৯ ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটসহ সারাদেশে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদেরই ম্যানেজিং কমিটিতে রাখা হবে: শিক্ষামন্ত্রী ওমানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী নি হ ত

https://www.emjanews.com/

10522

tourism

প্রকাশিত

১৪ অক্টোবর ২০২৫ ২১:৫৯

পর্যটন

পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান উত্তর কোরিয়ার সমান

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ ২১:৫৯

ছবি: সংগৃহীত।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় ধরনের অবনমন হয়েছে যুক্তরাষ্ট্রের। ২০ বছর আগে চালু হওয়া হেনলি পাসপোর্ট সূচকে এবারই প্রথম শীর্ষ ১০ থেকে বাদ পড়েছে দেশটি।

৭ অক্টোবরের হালনাগাদ সূচকে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন ১২তম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি অভিবাসন বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ সেবা দিয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালে সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল প্রথম, ২০১৫ সালে দ্বিতীয়, গত বছর সপ্তম- আর এবার নেমে গেছে দ্বাদশ স্থানে।

বর্তমানে মার্কিন নাগরিকেরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৮০টিতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর তথ্যের ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়। কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধায় কতটি দেশে যাওয়া যায়- তা নির্ধারণ করেই র‌্যাংকিং প্রকাশ করা হয়। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই অবনমনের কারণ হলো বিভিন্ন দেশে প্রবেশাধিকারের পরিবর্তন। ব্রাজিল, পাপুয়া নিউগিনি, মিয়ানমার, সোমালিয়া ও ভিয়েতনামের নতুন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র কয়েকটি দেশের ভিসামুক্ত সুবিধা হারিয়েছে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্যের পাসপোর্টের অবস্থানেও অবনমন ঘটেছে। ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট থাকা দেশটি এখন অষ্টম স্থানে।

অন্যদিকে, এশিয়ার তিন দেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও জাপান সূচকের শীর্ষস্থান ধরে রেখেছে।

সিঙ্গাপুরের নাগরিকেরা ১৯৩টি দেশে, দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা ১৯০টি এবং জাপানের নাগরিকেরা ১৮৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পান।

হেনলির সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম, যা উত্তর কোরিয়ার সমান।

বাংলাদেশের নাগরিকেরা বর্তমানে মাত্র ৩৮টি দেশে ভিসামুক্তভাবে প্রবেশ করতে পারেন। তবে ভ্রমণকারীদের অনেকে অভিযোগ করেন, বাস্তবে এসব দেশেও প্রবেশে নানা জটিলতা ও সীমাবদ্ধতা রয়েছে।

সূচকে সবচেয়ে দুর্বল পাসপোর্টের তালিকায় রয়েছে আফগানিস্তান, যার অবস্থান ১০৬তম।