শিরোনাম
ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বেশির কারখানা শ্রমিকরা বেতন ভাতা পেয়েছেন: আরিফুল হক চৌধুরী যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে আপাতত জ্বালানী নিয়ে শঙ্কা নেই: খন্দকার মুক্তাদির সিলেট সীমান্ত দিয়ে ৪ নারীকে কেন নিয়ে গেল ভারতে সিলেটে চলছে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় আ ট ক ৫৯ ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটসহ সারাদেশে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদেরই ম্যানেজিং কমিটিতে রাখা হবে: শিক্ষামন্ত্রী ওমানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী নি হ ত

https://www.emjanews.com/

14380

surplus

প্রকাশিত

১৪ মার্চ ২০২৬ ২১:৩১

অন্যান্য

ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা শাখার ইফতার মাহফিল

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ ২১:৩১

ছবি: সংগৃহীত

ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দক্ষিণ সুরমার মোগলাবাজারস্থ আলিয়া ক্যাফেতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ শামসুজ্জামানের পরিচালনায় এবং উপজেলা সভাপতি মাওলানা শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।

প্রধান বক্তার বক্তব্য দেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান নোমান।

বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণ শাখার সমাজসেবা সম্পাদক মাওলানা শরিফ আহমদ শাহান, যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি এম রেজাউল করিম রাজু, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা এনামুল হক, দাউদপুর ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি আমিনুর রহমান ও বদরুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ইকবাল আহমদ, সাবেক ছাত্র জমিয়ত নেতা জামিল আহমদ, উপজেলা শাখার প্রচার সম্পাদক শরিফ আহমদ তালহা, জেলা শাখার সদস্য হাফিজ সাইম আহমদসহ উপজেলা ছাত্র জমিয়তের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।