শিরোনাম
ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বেশির কারখানা শ্রমিকরা বেতন ভাতা পেয়েছেন: আরিফুল হক চৌধুরী যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে আপাতত জ্বালানী নিয়ে শঙ্কা নেই: খন্দকার মুক্তাদির সিলেট সীমান্ত দিয়ে ৪ নারীকে কেন নিয়ে গেল ভারতে সিলেটে চলছে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় আ ট ক ৫৯ ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটসহ সারাদেশে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদেরই ম্যানেজিং কমিটিতে রাখা হবে: শিক্ষামন্ত্রী ওমানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী নি হ ত

https://www.emjanews.com/

10545

tourism

প্রকাশিত

১৫ অক্টোবর ২০২৫ ২০:২৫

পর্যটন

বাংলাদেশিদের ভ্রমণের অনুমতি লাগবে শ্রীলঙ্কা যেতে

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ ২০:২৫

ছবি: সংগৃহীত।

শ্রীলঙ্কায় ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য আগাম ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ (ইটিএ) গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।

বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।

এর আগে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছে নির্দিষ্ট ফি দিয়ে অন-অ্যারাইভাল ভিসা নিতে পারতেন। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে আগাম অনলাইনে বা দূতাবাসের মাধ্যমে ইটিএ সংগ্রহ না করলে শ্রীলঙ্কায় প্রবেশ করা যাবে না।

ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, এই নির্দেশনা দেশটির ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী জারি করা হয়েছে। ভ্রমণকারীরা এখন দুইভাবে ইটিএ নিতে পারবেন- শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইট eta.gov.lk/slvisa থেকে অনলাইনে আবেদন করে বা সংশ্লিষ্ট দেশের শ্রীলঙ্কা হাইকমিশনের মাধ্যমে।

বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশন অবস্থিত গুলশান-২ এ।

প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য ডবল এন্ট্রি ইটিএ ভিসা দেওয়া হবে। ভিসার ফি ২০ মার্কিন ডলার (প্রায় আড়াই হাজার টাকা)। তবে ১২ বছরের নিচের শিশুদের জন্য কোনো ফি প্রযোজ্য নয়।

সবুজ পাহাড়, নীল সমুদ্র আর ঐতিহাসিক নিদর্শনের টানে প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রীলঙ্কা ভ্রমণ করেন। দেশটির পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত বছর প্রায় ৪০ হাজার বাংলাদেশি পর্যটক শ্রীলঙ্কা গিয়েছিলেন। চলতি বছরের প্রথম নয় মাসেই এই সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।

ঢাকা থেকে কলম্বোতে ফ্লাইটে সময় লাগে তিন থেকে চার ঘণ্টা। শ্রীলঙ্কান এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনস, থাই এয়ারওয়েজ, ফিট এয়ার, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

শ্রীলঙ্কান হলিডেস বাংলাদেশের ট্যুর কনসালট্যান্ট রুকাইয়া জাহান বলেন, ‘আগে বিমানবন্দরে পৌঁছে ইটিএ নিতে গিয়ে অনেক সময় লম্বা লাইনে অপেক্ষা করতে হতো। এখন আগাম ইটিএ বাধ্যতামূলক হওয়ায় যাত্রীরা সহজেই ভ্রমণ সম্পন্ন করতে পারবেন এবং বিমানবন্দরে জটিলতাও এড়ানো যাবে।’