শিরোনাম
সিলেট বিভাগের ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনিয়ম: তদন্তে মন্ত্রনালয় সিসিক মেয়রের দৌড়ে প্রশাসক, বললেন এটা ‘ড্রেস রিহার্সাল’ ওসমানী বিমানবন্দরে একটি ফ্লাইট বাতিল ইরানে শোকের ছায়া: বিদায় নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিসিক নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী ইমজার নতুন কমিটি: সভাপতি রিপন, সম্পাদক আনিস মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত, জরুরি নির্দেশনা জারি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: আলোচনায় সিলেটের তিনজন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-কে সংবর্ধনা সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী

https://www.emjanews.com/

10720

art-literature

প্রকাশিত

২১ অক্টোবর ২০২৫ ২০:৫২

শিল্প সাহিত্য

সাইক্লোনের সাহিত্য আসর

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ ২০:৫২

ছবি: সংগৃহীত।

আমাদের পূর্বসূরি লেখকদের সাহিত্যকর্ম পর্যালোচনায় আমরা দেখতে পাই তাদের লেখায় দেশপ্রেম এবং দেশকে সমৃদ্ধ করার অনুপ্রেরণা রয়েছে। ঠিক একই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের লেখকদেরকেও দেশপ্রেমিক হতে হবে এবং সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে নিজ নিজ অবস্থান থেকে কলম চালাতে হবে।

সাইক্লোন কেন্দ্রীয় সাহিত্য সংসদ-এর ৩২৯ তম সাহিত্য আসরে বক্তারা এসব কথা বলেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে সাইক্লোনের কার্যকরি পরিষদ সদস্য শিক্ষাবিদ সৈয়দ রেজাউল হকের সভাপতিত্বে এবং ছড়াকার সাজ্জাদ আহমদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত আসরে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সভাপতি এবং দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসার।

অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু।

আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার মো. নুরুল ইসলাম রাফি।

আসরে লেখা পাঠে অংশ নেন কবি ও সাইক্লোনের সাধারণ সম্পাদক  ইশরাক জাহান জেলী, কবি  ছয়ফুল আলম পারুল, কবি মাহফুজ জোহা, কবি কামাল আহমদ, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল, আব্দুল্লাহ আল জুনাইদ, তোফায়েল চৌধুরী প্রমুখ।

আসরে গান পরিবেশন করেন গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল।