শিরোনাম
বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় আটক শিবির আওয়ামী লীগের নির্বাচনে ফেরার সম্ভাবনা দেখছেন সাবেক উপদেষ্টা ঋণ সংকটে বন্ধ হলো সিলেটের চার চা বাগান পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা ঈদের দিনে কেমন থাকবে সিলেটের আবহাওয়া সিলেটের ভোটে থাকছে না সেনাবাহিনী, কবে হতে পারে নির্বাচন এক দিনে আরও তিন শিশুর মৃ/ত্যু, থামছেই না সিলেটের হামের আত/ঙ্ক প্রবাসে লোক পাঠানোর নামে প্রতার.ণাকারীদের বিরুদ্ধে প্রবাসী কল্যাণমন্ত্রীর হুশিয়ারি ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পয়েন্টে পয়েন্টে বসবে ফেস রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

10782

sylhet

প্রকাশিত

২৩ অক্টোবর ২০২৫ ২১:০৬

সিলেট

বিশ্বের সেরা ৭ স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ ২১:০৬

ছবি: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

ইংল্যান্ডভিত্তিক ক্রিকেট গণমাধ্যম ক্রিকেট ৩৬৫ এর করা সেরা ৭টি স্টেডিয়ামের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

নগরীর বিমানবন্দর রাস্তার পাশে লাক্কাতুরা চা বাগানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি তালিকায় ৫ম স্থানে স্থান পেয়েছে।

২০০৭ সালে নির্মিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে ২০১৪ সালের ১৭ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে।

এর পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ভেন্যুতে বিভিন্ন টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে।

প্রতিবেদনে সিলেট স্টেডিয়ামের বিশেষত্ব বর্ণনা করে লেখা হয়েছে, ‘বাংলাদেশের উত্তর-পূর্বে পাহাড় এবং সবুজ চা বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চোখের জন্য এক আনন্দের স্থান। মাঠের চারপাশের নির্মল সবুজ পরিবেশ দেখে মনে হয় যেন কোনো সবুজ স্বর্গের মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে। সিলেটের মনোরম প্রাকৃতিক দৃশ্যের পটভূমি বিশেষ করে সকাল বা সন্ধ্যার খেলায় আকর্ষণীয়, যখন পাহাড়ের উপর কুয়াশা জমে থাকে এবং গোধূলির আলোয় মাঠ আলোকিত হয়।’

ক্রিকেট ৩৬৫’র সুন্দর স্টেডিয়ামের তালিকায় আর যেসব স্টেডিয়াম স্থান পেয়েছে, সেগুলো হলো- নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম, দক্ষিণ আফ্রিকা; অ্যাডিলেড ওভাল, অস্ট্রেলিয়া; ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, ভারত; গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম, পাকিস্তান; ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট লুসিয়া, ওয়েস্ট ইন্ডিজ, এবং লর্ডস ক্রিকেট স্টেডিয়াম, ইংল্যান্ড।