শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

15935

entertainment

প্রকাশিত

২৫ মে ২০২৬ ২১:৫২

বিনোদন

শাকিরা-বার্না বয়ের নতুন গান ‘দাই দাই’: বিশ্বকাপ উন্মাদনায় আগুন

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম ঘিরে শিক্ষা তহবিল সংগ্রহের বড় উদ্যোগ, যোগ হলো হাফটাইম শোও

প্রকাশ: ২৫ মে ২০২৬ ২১:৫২

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন পপসম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়। ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে মুক্তি পেয়েছে তাদের নতুন ট্র্যাক ‘দাই দাই’, যা ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর সমর্থনে অফিসিয়াল গান হিসেবে প্রকাশ করা হয়েছে।

মিয়ামিতে চিত্রায়িত এবং হান্না লাক্স ডেভিস পরিচালিত এই মিউজিক ভিডিওতে বিশ্ব ফুটবলের একঝাঁক তারকা অংশ নিয়েছেন। ভিডিওটিতে দেখা গেছে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, ভিনিসিয়ুস জুনিয়রসহ আরও অনেক তারকা ফুটবলার।

এছাড়া এতে অংশ নিয়েছে উগান্ডার সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তাকারী এনজিও ‘ঘেটো কিডস’। ভিডিওর বিশেষ আকর্ষণ ছিল মেক্সিকো সিটির ঐতিহাসিক ল্যান্ডমার্ক ‘আনহেল দে লা ইনদেপেন্দেনসিয়া’-এর চূড়ায় শাকিরার দৃশ্য।

আগামী ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো যুক্ত হতে যাচ্ছে। ওই আয়োজনে ম্যাডোনা এবং বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড BTS-এর সাথে মঞ্চ মাতাবেন শাকিরা। সেখানে বার্না বয়ের সাথে ‘দাই দাই’ গানটি লাইভ পরিবেশন করা হবে।

‘দাই দাই’ গানটি মূলত ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর অফিসিয়াল অ্যান্থেম হিসেবে তৈরি করা হয়েছে, যার লক্ষ্য ২০২৬ সালের মধ্যে ১০০ মিলিয়ন ডলার সংগ্রহ করা। এই অর্থ দিয়ে বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা হবে।

শাকিরা এই গান থেকে প্রাপ্ত সকল রয়্যালটি ফান্ডে দান করবেন। পাশাপাশি সনি মিউজিক ২ লাখ ৫০ হাজার ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

এছাড়া তার আসন্ন ট্যুরের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করে এই তহবিলে যোগ হবে।