শিরোনাম
বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় আটক শিবির আওয়ামী লীগের নির্বাচনে ফেরার সম্ভাবনা দেখছেন সাবেক উপদেষ্টা ঋণ সংকটে বন্ধ হলো সিলেটের চার চা বাগান পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা ঈদের দিনে কেমন থাকবে সিলেটের আবহাওয়া সিলেটের ভোটে থাকছে না সেনাবাহিনী, কবে হতে পারে নির্বাচন এক দিনে আরও তিন শিশুর মৃ/ত্যু, থামছেই না সিলেটের হামের আত/ঙ্ক প্রবাসে লোক পাঠানোর নামে প্রতার.ণাকারীদের বিরুদ্ধে প্রবাসী কল্যাণমন্ত্রীর হুশিয়ারি ফাহিমার বাসায় গেলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির সিলেটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পয়েন্টে পয়েন্টে বসবে ফেস রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী

https://www.emjanews.com/

15927

sylhet

প্রকাশিত

২৫ মে ২০২৬ ১৯:৫১

সিলেট

নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২৫ মে ২০২৬ ১৯:৫১

ছবি: সংগৃহীত

নবীগঞ্জ পৌরসভার কেলি কানাইপুর হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে তৌহিদী জনতা ও স্থানীয় বাসিন্দারা। মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৫ মে) বিকেলে নবীগঞ্জ শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা যায়, আছরের নামাজের পর স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, অলেম সমাজ, তরুণ সমাজ ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণকেন্দ্র গাজীর টেকে গিয়ে পথসভায় মিলিত হয়। এ সময় ‘অশ্লীলতার মেলা চলবে না’, ‘জুয়ার আসর বন্ধ করতে হবে’, ‘ধর্মীয় মূল্যবোধবিরোধী আয়োজন মানি না, মানবো না’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পথসভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, মাওলানা নুরুল হক, নবীগঞ্জ পৌর জামায়াতের আমির এমদাদুল হকসহ অনেকেই। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ।

বক্তারা অভিযোগ করেন, কেলি কানাইপুর হ্যালিপ্যাড মাঠে কিছু ব্যক্তি বাণিজ্য মেলার নামে স্টল নির্মাণসহ প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তবে স্থানীয়দের আশঙ্কা, এই আয়োজনের আড়ালে জুয়ার আসরসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হতে পারে।

অতীতের বিভিন্ন মেলার উদাহরণ টেনে তারা দাবি করেন, মেলার নামে অশ্লীলতা, অনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক-ধর্মীয় মূল্যবোধবিরোধী পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি করেছে।

বক্তারা দ্রুত এ আয়োজন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কঠোর হুশিয়ারি দেন। তারা বলেন, ‘দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে জনরোষ সৃষ্টি হতে পারে এবং স্টল ও প্যান্ডেল ভাঙচুরসহ অনাকাঙ্খিত পরিস্থিতির আশঙ্কা রয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।’

এদিকে, এর আগেও মেলা বন্ধের দাবিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এটি কোনো বাণিজ্য মেলা নয়; বরং শিল্প ও পণ্য মেলা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে এবং সেখানে কোনো ধরনের অসামাজিক, অনৈতিক বা অশ্লীল কর্মকাণ্ড, লটারি কিংবা যাত্রাগানের আয়োজন করা হবে না।