শিরোনাম
জিন্দাবাজারের শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়া তালাবদ্ধ: আত্মসাত হয়েছে সাড়ে ২৪ কোটি টাকা সিলেটে খু নে র পর পালিয়েছিলেন ১৪ বছর, অবশেষে ধরা আজ থেকে নগরীতে রাত ৯ টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ: ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিং স্পেস উন্মোক্ত করতে হবে ভারত বাংলাদেশকে সবসময় আপন মনে করে: হাইকমিশনার খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকার অনুমতি চাইলো এয়ার অ্যাম্বুল্যান্স ৬ ডিসেম্বর: স্বৈরাচার পতন দিবস তফসিল ঘোষণার তারিখ এখনো ঠিক করেনি ইসি, প্রস্তুতি চলছে আজ হবিগঞ্জ মুক্ত দিবস নির্বাচনি দায়িত্বে নিয়োজিতদের ভোটদানে করণীয় জানালো ইসি একটি দলের অপকর্মের লাল কার্ড দেখাতে প্রস্তুত দেশবাসী: সিলেটে ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

11775

sports

প্রকাশিত

২৯ নভেম্বর ২০২৫ ১৭:৫৮

খেলাধুলা

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৫৮

ছবি: সংগৃহিত

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। টস হেরে শুরুতে বোলিং করছে বাংলাদেশ দল।

ম্যাচটি শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে।

সিরিজে টিকে থাকতে বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। প্রথম ম্যাচে খেলা জাকের আলী, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম আজ নেই। তাদের জায়গায় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও অলরাউন্ডার মেহেদী হাসান।

অপরদিকে আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন এসেছে—কার্টিস ক্যাম্ফারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বেন কালিজ।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।

আয়ারল্যান্ড একাদশ:

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন কালিজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও জশ লিটল।

সিরিজ নির্ধারণী এ ম্যাচে দুই দলই শক্তিশালী একাদশ সাজিয়েছে- তাই মাঠে হবে লড়াই জমজমাট।