https://www.emjanews.com/

11978

international

প্রকাশিত

০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৭

আন্তর্জাতিক

‘শেখ হাসিনার ভারতে থাকা ব্যক্তিগত সিদ্ধান্ত’- ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৭

ছবি: সংগৃহিত

ভারতে অবস্থান করবেন কি না, সেই সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

জয়শঙ্কর বলেন, ‘শেখ হাসিনার ভারতে থাকা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছেন, সেই বাস্তবতাই তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে।’

শেখ হাসিনা কি ইচ্ছা করলে যতদিন ভারতে থাকতে পারবেন- এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ভিন্ন বিষয়। তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন, সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’