শিরোনাম
সিলেট নগরের বহু এলাকায় শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আরও ১২ হাজার টন ডিজেল আসছে ইলিয়াস আলীর জন্য সিলেটে জেলা বিএনপির দোয়া মাহফিল সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

https://www.emjanews.com/

14131

sylhet

প্রকাশিত

০৩ মার্চ ২০২৬ ০০:২০

সিলেট

সিলেটে যে অপরাধে ৪ তরুণী ও ৩ যুবককে ধরলো পুলিশ

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ০০:২০

সিলেট নগরীতে পৃথক অভিযানে চার তরুণী ও তিন যুবককে আটক করেছে পুলিশ। নগরীর নাইওরপুল ও সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরাণ থানাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১টার দিকে নাইওরপুলস্থ এসএ পরিবহনের সামনে অভিযান চালিয়ে চার তরুণীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কিটকাট চকলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

আটককৃতরা হলেন যশোর জেলার মনিরামপুর থানার তাজপুর এলাকার আবু বাক্কারের মেয়ে শিরিনা, খুলনা জেলার ডুমুরিয়া থানার আইতলা বাজার এলাকার আকরাম আলীর মেয়ে লিমা, যশোর জেলার কতোয়ালী থানার শংকরপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে শিলা বেগম এবং একই গ্রামের আছাদ নূরের মেয়ে লিনা খাতুন।

এসএমপির এডিসি মিডিয়া, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরাণ থানাধীন দাসপাড়া মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারসহ তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। প্রাইভেটকারের ভেতর থেকে প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ভারতীয় কাভেরি মেহেদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দিঘীরপাড় এলাকার ব্রজেন্দ্র সাহার ছেলে সুমন সাহা (২৬), একই থানার নোওয়াপাড়া এলাকার শাহজাহান খানের ছেলে মনির কাজী (৩০) এবং দেবীপুর গ্রামের মৃত মো. শুকুর আলীর ছেলে মো. রুবেল (৩২)।

এসএমপির এডিসি মিডিয়া, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে শাহপরাণ থানা এলাকায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।