শিরোনাম
সিলেটের এসপিসহ দেশের ১০ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি সিলেটে ধরা পড়লো ১০ লাখ ব্যাটারির চালান: আ ট ক ২ যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব ছাতক-সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট: প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয় রুটে বিমানের সব ফ্লাইট বাতিল দুই বার বদলের পর সিলেটের অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে সিলেট সিটি কর্পোরেশনসহ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

12592

entertainment

প্রকাশিত

২৮ ডিসেম্বর ২০২৫ ২০:০১

বিনোদন

কানাডা মাতালেন নুসরাত ফারিয়া

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:০১

ছবি: নুসরাত ফারিয়া

কানাডার ওটায়া শহরে একটি অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতালেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের একটি গ্ল্যামারাস ফ্রিল ড্রেস এবং সাদা বুট পরে ফারিয়া মঞ্চে ঝড় তুলেছেন। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সঙ্গে তাল মিলিয়ে তার স্টাইলিশ মুভগুলো নাচের দক্ষতাকে আরও উজ্জ্বল করেছে।

ধারণা করা হচ্ছে, ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত এই পারফরম্যান্সের মুহূর্তগুলোই ভিডিওতে ধরা পড়েছে। ভিডিও মুহূর্তেই ফারিয়ার ভক্ত ও নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ নেচেছেন আপু।’

বছরের শেষ সময় কানাডায় অবস্থান করছেন ফারিয়া। কখনো টরোন্টো আবার কখনো ওটায়ার পথে ঘুরে বেড়ানোর ছবি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

এর আগে ওটায়া থেকে শেয়ার করা ফারিয়ার একটি অফ-শোল্ডার কালো গাউন পরা ছবি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সেই ছবিতে নেটিজেনরা তাকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গে তুলনা করেছেন।

কানাডা সফরের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সঙ্গে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও। তারা বড়দিন এবং নতুন বছরের উৎসব একসাথে উদযাপন করছেন।