শিরোনাম
নির্বাচন ও গণভোটের জন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অন্যান্য সব নির্বাচন স্থগিত পোস্টাল ব্যালটে ভোট দিবেন সিলেটের কারাবন্দিরা সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল স্থগিত ইরানে ইসলামী বিপ্লবের পক্ষে গণজোয়ার, ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে কঠোর অবস্থান হিমাগার নেই, কৃষকের স্বপ্ন পচে যায় মাঠেই, সবজি বিক্রি হয় পানির দরে পোস্টাল ভোটে প্রতীক বিভ্রান্তি: ব্যালট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের আপত্তি সিলেট থেকে উড়ে শিলচরে: বেলুন-কাণ্ডে চাঞ্চল্য বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন করল অস্ট্রেলিয়া প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, ফল প্রকাশের প্রস্তুতি চলছে যুক্তরাজ্যের সড়কে প্রাণ গেল সিলেটি বংশোদ্ভূত চারজনের

https://www.emjanews.com/

12772

entertainment

প্রকাশিত

০৩ জানুয়ারী ২০২৬ ২২:৩৪

বিনোদন

হৃতিক রোশন ২৫% বাঙালি

প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬ ২২:৩৪

ছবি: হৃতিক রোশন।

শনিবার সকাল ১০:১৮ মিনিটে বলিউড তারকা হৃতিক রোশন কয়েকটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় নিজেকে ঘিরে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভেতরের ২৫ শতাংশ বাঙালি রক্তটাই বুঝি এভাবে প্রকাশ পেয়েছে।’ মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় বয়ে যায়।

হৃতিকের জন্ম ১৯৭৪ সালের ১০ জানুয়ারি মুম্বাইয়ে। তাঁর বাবা রাকেশ রোশন বলিউডের পরিচিত মুখ। হৃতিকের বাঙালি যোগের সূত্র আসে তাঁর দাদি ইরা রোশন (জন্মনাম ইরা মৈত্র) থেকে। মাত্র কুড়ি বছর বয়সে কলকাতা ছেড়ে অল ইন্ডিয়া রেডিওতে গান নিয়ে কাজ শুরু করেছিলেন ইরা। পরে সংগীত পরিচালক রোশন লাল নাগরথের সঙ্গে বিয়ে ও সংসার, যেখানে জন্ম নেন হৃতিকের বাবা রাকেশ।

শৈশবের বহু স্মৃতি কলকাতার সঙ্গে জড়িত- দাদির রান্না, বিশেষ করে মাছের পদ, আদর, শাসন এবং প্রথম স্টেজ পারফরম্যান্স। দাদিকে ডাকতেন ‘ঠামি’ বলে। যদিও বাংলা শেখা হয়নি, তবুও কলকাতার স্মৃতি তাঁর হৃদয়ে জীবন্ত।

২০০৫ সালের ২২ জানুয়ারি ইরা রোশন মারা গেলে হৃতিক শৈশবের সেই আশ্রয় হারান। নতুন বছরের শুরুতে শেয়ার করা ছবিগুলোতে হৃতিক যেন ফিরে গিয়েছেন সেই সোনালি স্মৃতিতে- নিজের ভেতরের ২৫ শতাংশ বাঙালি রক্তকে উদযাপন করছেন।