শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

19711

entertainment

প্রকাশিত

১৭ অক্টোবর ২০২৬ ২০:৩০

বিনোদন

অজয় দেবগনের বাংলোর অবৈধ অংশ গুঁড়িয়ে দিল পৌর কর্তৃপক্ষ

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ ২০:৩০

অজয় দেবগন।

বলিউড অভিনেতা অজয় দেবগন ও তাঁর মায়ের মালিকানাধীন বাংলোর অবৈধ অংশ ভেঙে দিয়েছে ভারতের মুম্বাইয়ের বৃহৎ মুম্বাই পৌরসংস্থা (বিএমসি)। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নির্মাণকাজ চালানোর অভিযোগে গত ১২ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর আগে গত সেপ্টেম্বরে বাংলোটির নির্মাণকাজ বন্ধ রাখতে এবং প্রয়োজনীয় অনুমোদনের নথি জমা দিতে মালিকপক্ষকে নোটিশ দিয়েছিল বিএমসি। মালিকপক্ষ নোটিশের জবাব দিলেও বৈধ নথিপত্র দিতে ব্যর্থ হয়। পরে গত ৬ অক্টোবর তাদের জবাব খারিজ করে দেয় নগর কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় বাংলোটির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।

জানা গেছে, প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুট আয়তনের বিলাসবহুল বাংলোটি সম্প্রতি একটি সেলুন প্রতিষ্ঠানকে পাঁচ বছরের চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছিল। হাউজিং সোসাইটি সেখানে সেলুন চালুর অনুমতি দিলেও ভবনের অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তন কিংবা আবাসিক স্থাপনাটিকে বাণিজ্যিক রূপ দেওয়ার অনুমতি দেয়নি বলে জানা গেছে।

এদিকে পেশাগত জীবনে ব্যস্ত সময় পার করছেন অজয় দেবগন। তাঁর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। সামনে তাঁর আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।