শিরোনাম
নির্বাচন ও গণভোটের জন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অন্যান্য সব নির্বাচন স্থগিত পোস্টাল ব্যালটে ভোট দিবেন সিলেটের কারাবন্দিরা সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল স্থগিত ইরানে ইসলামী বিপ্লবের পক্ষে গণজোয়ার, ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে কঠোর অবস্থান হিমাগার নেই, কৃষকের স্বপ্ন পচে যায় মাঠেই, সবজি বিক্রি হয় পানির দরে পোস্টাল ভোটে প্রতীক বিভ্রান্তি: ব্যালট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের আপত্তি সিলেট থেকে উড়ে শিলচরে: বেলুন-কাণ্ডে চাঞ্চল্য বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন করল অস্ট্রেলিয়া প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, ফল প্রকাশের প্রস্তুতি চলছে যুক্তরাজ্যের সড়কে প্রাণ গেল সিলেটি বংশোদ্ভূত চারজনের

https://www.emjanews.com/

12801

tourism

প্রকাশিত

০৪ জানুয়ারী ২০২৬ ২২:০৩

পর্যটন

ঢাকা-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬ ২২:০৩

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মধ্যে সরাসরি ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ ফ্লাইট পরিচালনা, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

ফ্লাইট স্থগিত থাকলেও যাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট, ফ্লাইটের তারিখ পরিবর্তন বা টিকিট রিফান্ডের ব্যবস্থা রাখা হয়েছে। এসব ক্ষেত্রে সংস্থাটির বিদ্যমান নীতিমালা অনুযায়ী সহায়তা দেওয়া হবে।

যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, কল সেন্টার (১৩৬৩৬ বা +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) বা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

২০১৯ সালের অক্টোবর থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করা হয়। এই রুটে বর্তমানে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই সরাসরি ফ্লাইট পরিচালনা করছিল।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের গুঞ্জনে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং বিক্ষোভও দেখা যায়। এবার ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তে প্রবাসী যাত্রীদের যাতায়াতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।