https://www.emjanews.com/

12851

economics

প্রকাশিত

০৬ জানুয়ারী ২০২৬ ২০:৩৫

অর্থনীতি

ভারত থেকে ১.৮ লাখ টন ডিজেল আমদানি করবে সরকোর

প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬ ২০:৩৫

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকার ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে। এর আনুমানিক খরচ হবে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জানা গেছে, বিপিসি ২০২৬ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানি নীতিগতভাবে ২০২৫ সালের ২২ অক্টোবর অনুমোদন পেয়েছিল। পরবর্তীতে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারির সঙ্গে ১৫ বছরের মেয়াদি চুক্তির ভিত্তিতে নেগোসিয়েশনের মাধ্যমে প্রতি ব্যারেল ডিজেল (প্রিমিয়াম) ৫.৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইজ ৮৩.২২ মার্কিন ডলার হিসাবে মূল্য নির্ধারণ করা হয়েছে। মোট আমদানি খরচ ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা সমান।

উল্লেখ্য, বাংলাদেশ ২০১৬ সাল থেকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘নুমালীগড় থেকে ডিজেল আনার চুক্তি আগের অনেক বছর আগে করা হয়েছে। বর্তমান সময়ে এটি চুক্তির অধীনে আনা হচ্ছে।’