https://www.emjanews.com/

14045

economics

প্রকাশিত

২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৫২

অর্থনীতি

এলপি গ্যাসের দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৫২

ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বর্তমানে এলপিজির দাম আপাতত বাড়ছে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে এলপিজির আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এলপিজির সরবরাহ স্বাভাবিক আছে, তবে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বিক্রেতারা সুযোগ নিচ্ছেন। ভোক্তা পর্যায়ে যাতে কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে আলোচনা করা হয়েছে। তিনি আশ্বাস দেন, আমদানিকারক ও সরবরাহকারীদের সমস্যাগুলো সমাধান করা হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাজার মনিটরিং বাড়ানো হবে এবং এলপিজির দাম আগের জায়গায় থাকবে।’ তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর অনেক আমদানিকারক নিষ্ক্রিয় থাকায় কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। বিপিসির স্টোরেজ সক্ষমতা কম থাকলেও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়েছে।

বাণিজ্যমন্ত্রী পুনরায় নিশ্চিত করেন, এই মুহূর্তে এলপিজির দাম বাড়ছে না এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।