শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

12884

sylhet

প্রকাশিত

০৮ জানুয়ারী ২০২৬ ১২:৪৭

সিলেট

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬ ১২:৪৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন শ্রীমঙ্গলের তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, বুধবার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা বৃহস্পতিবার দেশের মধ্যে সর্বনিম্ন। তিনি বলেন, এর আগের দিন বুধবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্র জানায়, আগামী কয়েক দিন তাপমাত্রায় কিছুটা ওঠানামা হতে পারে। সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে এবং দিন যত যাচ্ছে তাপমাত্রা ক্রমেই কমছে।

তীব্র শীতে শ্রীমঙ্গলের চা বাগান ও বস্তি এলাকার মানুষজন বেশি ভোগান্তিতে পড়েছেন। শীতবস্ত্রের অভাবে অনেকেই সকালে গাছের পাতা ও খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর মাধ্যমে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে লোকজন ঘরে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আর্কাইভ তথ্য অনুযায়ী, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল।