শিরোনাম
সিলেট সীমান্তে মিসবাহ সিরাজকে আ/ট/কের গুঞ্জন রংপুরের গণপতি হত্যার সঙ্গে ৪০ বছর আগের ব্রাহ্মনবাড়িয়ার শশাংক হত্যাকান্ডের মিল দেখছেন নেটিজেনরা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ

https://www.emjanews.com/

18068

sylhet

প্রকাশিত

২৫ আগস্ট ২০২৬ ১১:৫০

সিলেট

সিলেট সীমান্তে মিসবাহ সিরাজকে আ/ট/কের গুঞ্জন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ ১১:৫০

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে আটক করা হয়েছে- এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে পুলিশের কাছে এমন কোন তথ্য নেই। 

মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিসবাহ উদ্দিন সিরাজকে আটকের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে খোঁজখবর নেওয়া হলেও তাঁর আটকের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গুঞ্জনে বলা হয়, সোমবার (২৪ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন দালালের সহায়তায় ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন মিসবাহ উদ্দিন সিরাজ। এ সময় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে। তবে এ দাবির সত্যতা নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমরাও বিভিন্ন মাধ্যমে এ ধরনের খবর পেয়েছি। বিষয়টি নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু এমন ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। আপাতত এটি গুজব বলেই মনে হচ্ছে। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে নগরের সাগরদিঘির পাড় এলাকায় তিনি হামলার শিকার হন।