শিরোনাম
নির্বাচন ও গণভোটের জন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অন্যান্য সব নির্বাচন স্থগিত পোস্টাল ব্যালটে ভোট দিবেন সিলেটের কারাবন্দিরা সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল স্থগিত ইরানে ইসলামী বিপ্লবের পক্ষে গণজোয়ার, ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে কঠোর অবস্থান হিমাগার নেই, কৃষকের স্বপ্ন পচে যায় মাঠেই, সবজি বিক্রি হয় পানির দরে পোস্টাল ভোটে প্রতীক বিভ্রান্তি: ব্যালট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের আপত্তি সিলেট থেকে উড়ে শিলচরে: বেলুন-কাণ্ডে চাঞ্চল্য বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন করল অস্ট্রেলিয়া প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, ফল প্রকাশের প্রস্তুতি চলছে যুক্তরাজ্যের সড়কে প্রাণ গেল সিলেটি বংশোদ্ভূত চারজনের

https://www.emjanews.com/

12941

sylhet

প্রকাশিত

১০ জানুয়ারী ২০২৬ ২০:১৮

সিলেট

বড়লেখায় গণভোটের প্রচারণায় ইউএনও

প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ২০:১৮

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন মসজিদে গিয়ে সাধারণ মানুষকে গণভোট ২০২৬ সম্পর্কে সচেতন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। জুমার নামাজের পর মুসল্লিদের জড়ো করে তিনি গণভোটের গুরুত্ব ও নিয়মাবলী ব্যাখ্যা করেন এবং নির্বাচন কমিশনের ছাপানো লিফলেট বিতরণ করেন।

উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান জামে মসজিদে শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজের পর মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের চাবি আপনাদের হাতে। আপনারা যে মতামত দেবেন, তার ভিত্তিতেই সংস্কার ও পরিবর্তন নির্ধারিত হবে। আগামী নির্বাচন গণমানুষের নির্বাচন নিশ্চিত করতে চায় সরকার।’

পরবর্তীতে বিকাল পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন মসজিদে গিয়ে সাধারণ জনগণ ও মুসল্লিদের মধ্যে গণভোট ২০২৬-এর উদ্বুদ্ধকরণ লিফলেট বিতরণ করেন এবং ভোটারের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন।