শিরোনাম
সিলেট বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান দেশের সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা পরিত্যক্ত সরকারি ভবনকে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের নির্দেশ সিসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন প্রশাসক সিলেটের এসপিসহ দেশের ১০ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি সিলেটে ধরা পড়লো ১০ লাখ ব্যাটারির চালান: আ ট ক ২ যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী সিলেটসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট সরকারি ওয়েবসাইটে নেই ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ গেজেট তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

https://www.emjanews.com/

12945

sports

প্রকাশিত

১০ জানুয়ারী ২০২৬ ২০:৫২

খেলাধুলা

ভারত ‘বয়কটে’ অনড় বাংলাদেশ দল

প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ২০:৫২

ছবি: সংগৃহীত

ভারতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এর আগে আইপিএলের আসন্ন আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পর ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে নিরাপত্তাজনিত কারণে আইপিএলে খেলা থেকে বাদ দেওয়া হয়।

বিসিবি জানায়, ‘ভারত যদি আইপিএলে একজন বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো দল, টিম অফিসিয়াল এবং ভক্তদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে?’ নিরাপত্তার কারণে ভারত সফরে না যাওয়ার বিষয়টি তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে লিখিত আকারে জানিয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি দেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেইজে জানান, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’