শিরোনাম
কমলগঞ্জে হাজার গাছের কমলাবাগান নিধন: পরিদর্শন করল তদন্ত কমিটি অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক, সিজেপির আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা গোয়াইনঘাটে সড়ক পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চেীধুরী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খন্দকার আব্দুল মুক্তাদির জকিগঞ্জ গ্যাস ফিল্ডে অচলাবস্থা নিরসন, খোলা হলো তালা স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ আবেদনের শেষ সময় বিকাল তিনটায়, বিজ্ঞপ্তি প্রকাশ রাতে! পে স্কেল আটকে থাকার দুই কারণ শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির

https://www.emjanews.com/

17319

sports

প্রকাশিত

২৪ জুলাই ২০২৬ ২০:১৫

খেলাধুলা

এবার কাজাখস্তানকে হারিয়ে কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দারুণ জয়

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ ২০:১৫

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ভলিবল অঙ্গনে আরেকটি স্মরণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (CAVA) পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে শক্তিশালী কাজাখস্তানকে ৩-২ সেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে অসাধারণ লড়াকু মানসিকতার পরিচয় দেন বাংলাদেশের খেলোয়াড়রা। পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াই শেষে জয় নিশ্চিত করে উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ দল।

এটি চলতি টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় জয়। উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে শুভসূচনা করলেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে যেতে হয়েছিল। তবে সেই পরাজয়ের হতাশা কাটিয়ে কাজাখস্তানের বিপক্ষে চমৎকার প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ, যা দলের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে।

পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (CAVA) তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আসরে অংশ নিয়েছে ছয়টি দেশ- স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।

বাংলাদেশের এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন সাদ্দাম বলেন, ‘কাজাখস্তানের মতো অভিজ্ঞ ও শক্তিশালী দলের বিপক্ষে এই জয় প্রমাণ করে, বাংলাদেশের ভলিবল এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য অর্জন করেছে। খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত অসাধারণ লড়াই করেছে এবং কোচিং স্টাফের পরিকল্পনাও সফলভাবে বাস্তবায়ন করেছে। এই জয় শুধু একটি ম্যাচের সাফল্য নয়, বরং বাংলাদেশের ভলিবলের অগ্রযাত্রার প্রতীক।’

তিনি আরো বলেন, ‘আমরা আশা করি, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও দল একই ধারাবাহিকতা ধরে রেখে দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে। দেশের মানুষের দোয়া ও সমর্থন আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।’

ভলিবল সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ধারাবাহিক উন্নতি দেশের ভলিবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কাজাখস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ খুলে দেবে বলেও আশাবাদী তারা।